সিংড়া (নাটোর) প্রতিনিধি : ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ -প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬।
আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা ভূমি কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ প্রমুখ।
উল্লেখ্য, মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
Tags
নাটোর
