নাগরপুরে ভূমি সেবা মেলা


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। 

উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু’র সহধর্মিনী বেগম মনোয়ারা মুকুল,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি,সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো নাদির আহম্মেদ সহ অন্যরা ।

পরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এবং সনদ বিতরন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন