কুমিল্লায় কৃষকের কাছ থেকে ৩৬ টাকা কেজি ধরে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ কার্যক্রম

  • সংগ্রহ করা হবে ১৬,২৪৮ মে.টন

হাফেজ নজরুল : ধানের নায্যমূল্য নিশ্চিতে প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩ মে থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩১ আগষ্ট পর্যন্ত। কুমিল্লা জেলা খাদ্য অধিদপ্তর ১৬২৪৮ টন ধান,৩৪৫০৮ টন চাল,৪৭৬৫ টন আতপ চাল ও ৬৫ টন গম ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কৃষক থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা,চাল ৪৯ টাকা,আতপ চাল ৪৮ ও গম ৬৫ টাকা  করে ক্রয়ের সিদ্বান্ত নেয় সরকার।কৃষক পর্যায়ে ধান ক্রয় করতে নিবন্ধন করে কৃষি বিভাগ।নিবন্ধিত কৃষকরা ধান পৌছে দিলে, তাদের একাউন্টে মূল্য পৌছে দেয় খাদ্য বিভাগ।তাই কৃষকরা তাদের নিজ একাউন্ট থেকেই অর্থ সংগ্রহ করতে পারবে।প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ধান ক্রয় কার্যক্রম মনিটরিং করা হয়। ১৬২৪৮ মেট্রিক টন ধান সংগ্রহ লক্ষমাত্রার মধ্য আদর্শ সদর উপজেলা থেকে লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৫৮২মেঃ টন,সদর দক্ষিণ থেকে ৭৯৯ মে: টন, লালমাইয়ে ৭৬৮ মে: টন, বুড়িচং উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৩৯ মেট্রিক টন, বরুড়া উপজেলা লক্ষ্যমাত্রা ১৩৩৩ মেট্রিক টন, চান্দিনা  উপজেলায় লক্ষ্যমাত্রা ১১৩৩মেঃ টন , হোমনায় লক্ষ্যমাত্রা ৫২৭ মে: টন,তিতাসে লক্ষ্যমাত্রা ৬৪৬ টন,মেঘনা উপজেলায়  লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৯৫মেট্রিক টন,দাউদকান্দি উপজেলা থেকে লক্ষ্যমাত্রা ৭২৭মেট্রিকটন, মুরাদনগর উপজেলা থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬৮০ মেট্রিকটন, দেবিদ্বার উপজেলা থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ  করা হয়েছে ১২৪২মেট্রিকটন, ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৮৫৪ মেট্রিকটন, চৌদ্দগ্রাম উপজেলা থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২২৮ মেট্রিকটন,মনোহরগঞ্জ ১১০৫,-লাকসাম ৯১৩ ও নাঙ্গলকোট  উপজেলা থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩৮৭ মেট্রিকটন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলার খামার গ্রামের কৃষক মজিবর রহমান জানান,বাজারে ধান ১১০০/১২০০ টাকা মন।সরকারী ভাবে ১৪৪০ টাকা বিক্রি করতে পারলে আমাদের জন্য খুবই ভালো হয়। কৃষি বিভাগ ও খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসন কে প্রচারনা চালানোর আহবান জানান তিনি। এবং কৃষকরা যেন সহজ ভাবে বিক্রি করতে পারে সেদিকে নজর দেবার আহবান জানান।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা নিত্যানন্দ কুন্ড বলেন, কৃষকরা যেন ধানের নায্য মূল্য পায় এজন্য সরকার কৃষক থেকে ৩৬ টাকা কেজি ধরে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। কুমিল্লা ১৭ টি উপজেলায় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও খাদ্য বিভাগ প্রান্তিক পর্যায়ে প্রচারনা চালু করে কৃষকদের উৎসাহ প্রদান করা হচ্ছে  খাদ্য গুদামে ধান বিক্রি করার জন্য।  এ কার্যক্রমকে সফল করার জন্য  তিনি সকলের সহযোগিতা কামনা করেন। ইতিমধ্যে কয়েকটি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন