কবিতা - শামসুল হক হুজুরের স্মৃতির স্মরণে


শামসুল হক হুজুরের স্মৃতির স্মরণে 

মোঃ রফিকুল ইসলাম 

জগতলা ঈদগাহ্ মাঠের পেশ ইমাম শামসুল হক মৌলভী ছিলেন যিনি দশ গ্রামের মাথার মুকুট ছিলেন তিনি।

প্রতিবছর ঈদগাহেতে ঈদের মাঠে হাজার হাজার মুসল্লি মিলে, হুজুরের পিছে আমারা সবাই করতাম আদায় নামাজ।

আর কোন দিন ঈদের মাঠে শুনতে পাবোনা যেন, হুজুরের মধু মাখা কণ্ঠস্বরের কুরআনের বাণীর আওয়াজ। নামাজ শেষে ঈদের মাঠে করতেন হুজুর কবর যিয়ারতের দোয়া।

আর কোন দিন যেন ঈদের মাঠে মাইকে শুনতে নাহি পাব, আমরা সবাই হুজুরের সেই দোয়া, মুনাজাত।

হুজুর ছিলেন ধর্মভীরু দয়াবান, আল্লাহ যেন শামসুল হক হুজুরকে জান্নাতুল ফেরদাউস করেন দান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন