নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন ও ছুটির টাকার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চৈতি গার্মেন্টসের শ্রমিকরা। দুপুর দুইটায় টিপুদী এলাকায় মহাসড়কে শ্রমিকদের অবরোধ করে।এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন মহাসড়ক দিয়ে চলাচলরত ঈদ ঘরমুখো মানুষ।
শ্রমিক সুমন মিয়া বলেন, চৈতী গার্মেন্টস কর্তৃপক্ষ প্রতি মাসের ৭তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও মাস শেষ হয়ে যাচ্ছে বেতন ও ঈদ বোনাস দিচ্ছে না। বাধ্য হয়েই আমরা মহাসড়ক অবরোধ করেছি।
খবর পেয়ে মহাসড়কে ছুটে এসে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত,নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দিপঙ্কর ঘোষ, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার সহ পুলিশ সদস্যরা প্রায় তিন ঘন্টা প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
কারখানার জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন,বৈশ্বিক সমস্যার কারণে আমরা কয়েক মাস যাবত বৈদেশিক বায়ার আনতে পারছি না।তবে শ্রমিকদের বেতন ভাতা আমরা সঠিক সময়ে দিয়ে যাচ্ছি।
