ঝিনাইগাতীর ‘গজনী অবকাশে ঈদুল আযহা উপলক্ষে উপচেপড়া ভিড়


গোলাম রব্বানী-টিটু (শেরপুর) প্রতিনিধি :পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্র এ ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়| এ পর্যটন কেন্দ্রের নৈসর্গের প্রাকৃতিক দৃশ্য দেখতে ছুটে এসেছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ| সকাল থেকেই ছোট-বড় সকলের উপস্থিতিতে ঈদের আনন্দ যেন পূর্ণতা পেয়েছে এ পর্যটন কেন্দ্রে| ঈদের দিন থেকে শুরু করে আজও এমনই চিত্র দেখা গেছে|এই পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই আকৃষ্ট করে আগত পর্যটকদের| প্রকৃতি এখানে প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে| পাহাড় টিলা আর সমতল ভূমিতে সবুজের সমারোহ| শাল, গজারী, সেগুন, ছোট-বড় মাঝারি টিলা, লতাপাতার বিন্যাস প্রকৃতি প্রেমিকদের নিশ্চিত মনে দোলা দিয়ে যায়| অপরূপ রূপের চাদর মোড়ানো পাহাড় আর সেই পাহাড়ের পাশ ঘেঁষেই রয়েছে ভারতের মেঘালয় রাজ্য| অন্যদিকে জেলা প্রশাসনের উদ্যোগে নতুন করে পাহাড়ের বুক জুড়ে তৈরী হচ্ছে সুদীর্ঘ ওয়াকওয়ে| পায়ে হেঁটে পাহাড়ের স্পর্শ নিয়ে লেকের পাড় ধরে হেঁটে যাওয়া যাবে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে| পড়ন্ত বিকেলে ছোট ছোট নৌকায় করে ঘুরার জন্য রয়েছে লেক| লেকের বুকে নৌকায় চড়ে পাহাড়ের পাদদেশে কফি আড্ডা আর গান এখানে আগত দর্শণার্থীদের জন্য অন্যরকম অভিজ্ঞতা তৈরী করবে| গারো মা ভিলেজেও ছোঁয়া লেগেছে নতুনত্বের| মাশরুম ছাতার নীচে বসে বা পাখি ব্রেঞ্চে বসে পাহাড়ের ঢালে আদিবাসীদের জীবনযাত্রা, দিগন্তজোড়া ধান ক্ষেত আর পাহাড়ী জনপদের ভিন্ন জীবনমান উপভোগ করা যাবে খুব সহজেই| আগত শিশু দর্শণার্থীদের জন্য চুকুলুপি চিলড্রেনস পার্কের পাশাপাশি এবার নতুন যুক্ত হচ্ছে শিশু কর্ণার| এসকল দৃশ্যাবলি দেখতে ঈদ পরবর্তী ছুটির দিনে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে| সরেজমিনে দেখা গেছে, গজনী অবকাশের বিভিন্ন জায়গায় কেউবা তুলছেন সেলফি, কেউবা নিজ ও প্রিয়জনের ছবি ক্যামেরাবন্দি করছেন নিজের মোবাইল ফোনে| চুকুলিপি চিলড্রেনস পার্ক ছিল সকাল থেকেই মুখরিত| শিশুদের ভিড় বেড়ে যাওয়ায় পার্কের ফটকে ল¤^া লাইন দেখা যায়| এ সময় শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এ শিশুপার্কটি| বিভিন্ন রাইডে চড়ে ও খোলামেলা পরিবেশ পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা| শিশুদের সঙ্গে অনেক অভিভাবককেও আনন্দে মেতে উঠতে দেখা যায়| সাত বছরের মেয়েকে নিয়ে শিশু পার্কে এসেছেন জাহিদ হাসান| তিনি বলেন, ‘ঈদ তো শিশুদের| তাই মেয়েকে নিয়ে এলাম অনেক ভিড়| একেকটা রাউন্ডে উঠতে প্রচুর সময় চলে যাচ্ছে| তারপরও মেয়েটা আনন্দ পাচ্ছে| তাতেই আমি খুশি| আগত দর্শনার্থী শিহাব ও টিসামনি জানান,  ঈদের ছুটিতে শহরের কোলাহল ছেড়ে গজনী অবকাশে ঘুরতে এসেছেন তারা| আগের চেয়ে পর্যটন কেন্দ্রে তৈরী কৃত্রিম দৃশ্যগুলো তাদের মনে অনেক আনন্দ দিয়েছে| এসব কৃত্রিম দৃশ্য ˆতরীর জন্য শেরপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তারা|পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীরা জানান, গত ঈদগুলোর চেয়ে এবার প্রচুর দর্শনার্থীর আগমন হয়েছে| তাই তাদের বিকিকিনি অনেক ভালো বলে জানিয়েছেন তারা|  উপজেলা নির্বাহী অফিসার আল আমীন ঈদ শুভেচ্ছা দিয়ে বলেন গজনী অবকাশে আগত দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে| ঈদ উপলক্ষে অনেক ভিআইপি সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে গজনী অবকাশের সৌন্দর্যর ছোঁয়া নিতে পর্যটকদের মিলন মেলায় পরিণত হচ্ছে বলে জানান |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন