নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২ জন গ্রেফতার



নারায়ণগঞ্জ প্রতিনিধঃ

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার ‘গ” সার্কেল মোঃ মেহেদী ইসলাম এর নের্তৃত্বে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিন এর একটি অভিযান পরিচালনাকারী দল গতকাল সোমবার দিবাগত রাতে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা, গ্রেফতারকৃত জোসনা বেগম (৪৬) এর বাসায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ২ শ পিস ইয়াবা সহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।  

গ্রেফতারকৃত আশা নিরা হলেন, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকার স্থায়ী বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে শাহেদ (২৬), একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব (২৬)।  গ্রেফতার কালে তাদের হেফাজতে থাকা  এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন যাবৎ তারা নারায়ণগঞ্জ জেলার আশেপাশের এলাকাগুলোতে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও ইয়াবা পাইকারী বিক্রয় ও সরবরাহ করে আসছিলো।

উক্ত ঘটনায় রূপগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, রূপগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিন যোগদান করার পর থেকেই রূপগঞ্জ থানা এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছেন তিনি। পাশাপাশি চুরি ডাকাতি ও ছিনতাই রোধে, ওসি সালাউদ্দিন নিজে রূপগঞ্জ থানার পুলিশ বাহিনীসহ দিন রাত এক করে সকল ধরনের অপরাধ ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সমগ্র রূপগঞ্জ এলাকা সন্ত্রাস ও মাদকমুক্ত করতে নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

পুলিশ সূত্রে আরোও জানাযায়, নারায়ণগঞ্জ সহ সমগ্র দেশব্যাপী  মাদক ব্যবসায়ী সহ যেকোনো অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান ও সকল প্রকার অপরাধ দমনে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন