সৌরভ মাহমুদ হারুন : কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেছেন । এক সময়ের কুখ্যাত মাদক ব্যবসায়ী ক্রসফায়ারের আসমী জসিম উদ্দিন জসিম যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজকে মিথ্যা বানোয়াট মামলা এবং উদ্দেশ্য মুলক ভাবে মানহীন কর সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন পত্র পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ করে। এই সংবাদের ও মিথ্যা বানোয়াট মামলার প্রতিবাদে সোমবার ৮ জুন বিকেলে উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর বিএনপির কার্যালয়ে মিথ্যা মামলা দায়েরর প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে রাশেদ মিনহাজ জানান কালিকা পুর বাজারের মুরগীর খাবার ব্যবসায়ী জালাল হোসেন থেকে রাজাপুর ইউনিয়নের পাইকোঠা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জসিম উদ্দিন বিগত দেড় বছর আগে প্রায় ১লাখ ৪২ হাজার ৭৬০ টাকার মুরগির খাবার বাকী নেয়। দীর্ঘদিন টাকা না দেয়ায় গত ২৭ মে ছয়গ্রাম বাজারে জসিম উদ্দিন কে জালাল হোসেন সামনাসামনি পেলে টাকা ফেরত চায়। এসময় বাকশীমূল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ ও সামনাসামনি হাজির হন টাকা পরিশোধ করার কথা বললে জসিম উদ্দিন চাবি ও মোটর সাইকেল তাদের নিকট দিয়ে চলে যায়। পরবতীতে গত ৪ জুন ২০২৬ ইং কুমিল্লা মিথ্যা বানোয়াট মানহীন মামলা দায়ের করে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও পত্র পত্রিকায় উদ্দেশ্য মুলক সংবাদ প্রকাশ করে মানহানিকরছে। তিনি আরও বলেন মাদক সম্রাট পাইকোঠা গ্রামের জসিম উদ্দিনের সকল মিথ্যা মামলা ও অভিযোগের আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। পাশাপাশি মিনহাজসহ উপস্থিত বুড়িচং উপজেলা বিএনপি এবং ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ বলেন ফ্যাসিস্ট ক্রসফায়ারে লিসটেড চিহ্নিত আসামী মাদক সম্রাট পাইকোঠার ফ্যাসিস্ট জসিম কে অনতি বিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের নিকট জোড়াল দাবী জানান অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মনির, ইউনিয়ন যুবদলের সভাপতি একেএম শাহজাহান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাহাবুবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জামশেদ আলম চৌধুরী, কালিকা পুর বাজার কমিটির সভাপতি মোশাররফ হোসেন মাসুক, ব্যবসায়ী জালাল হোসেন প্রমূখ।
সর্বশেষ সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ এর বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট এই সকল মামলা আনিত অভিযোগ মিথ্যা তা অনতি বিলম্বে প্রত্যারের দাবী জানান।
