বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন ; সভাপতি ইমরুল, সাধারণ সম্পাদক জাবেদ


হাফেজ নজরুল, মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার নব-গঠিত বাঙ্গরা উপজেলার সাংবাদিকদের নিয়ে 'বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাব' কমিটি গঠন করা হয়েছে। গত ২৩/০৭/২০২৬ ইং বিকেলে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ইমরুলের সভাপতিত্বে এবং দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম কে আই জাবেদ এর সঞ্চালনায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠিত হয়েছে।‌ 

২ বছর মেয়াদি ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি: জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙা টেলিভিশন), সহ-সভাপতি: হাফেজ মোঃ নজরুল ইসলাম (দৈনিক নতুন দিন), সাধারণ সম্পাদক: এম কে আই জাবেদ (দৈনিক প্রতিদিনের কাগজ), যুগ্ম সম্পাদক: আবুল বাশার (এশিয়ান টিভি), সাংগঠনিক সম্পাদক: সাজ্জাদ হোসেন শিমুল (দৈনিক বাংলা/এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ : মোঃ ওবায়দুল্লাহ (সমাজকন্ঠ), দপ্তর সম্পাদক: আলমগীর হোসেন (দৈনিক গণমুক্তি), প্রচার সম্পাদক: সাইফুল সরকার (দৈনিক গণকন্ঠ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মোঃ জুম্মান আলী (ভোরের সূর্যোদয়), তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সাইদুজ্জামান ভূঁইয়া (প্রথম ভোর), সমাজকল্যাণ সম্পাদক: মোঃ বিল্লাল হোসেন (গণজাগরণ), ক্রীড়া সম্পাদক: আশিক মিয়া (খবরের কাগজ), ধর্ম বিষয়ক সম্পাদক: ফয়সাল আহমেদ (দৈনিক ঐশী বাণী)। 

কার্য নির্বাহী সদস্য পদে আনোয়ার হোসেন (একুশে বাণী), মোঃ সাখাওয়াত হোসেন (জনতার জমিন), রনি আহমেদ (একুশে সংবাদ), অলিউল্লাহ ভূঁইয়া (অভয়নগর)। সহযোগী সদস্যরা হলেন- আব্দুল আলীম, সুজন মুন্সী, রাশেদ মিয়া, শেখ এনামুল হক, ইকবাল হোসেন, শাওন ভূঁইয়া এবং মীর জাহিদ হাসান।

সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল জানান, ২০১৬ সাল থেকে বাঙ্গরা বাজার প্রেস ক্লাব পরিচালিত হয়ে আসছে এবং সম্প্রতি বাঙ্গরা উপজেলা অনুমোদন হ‌ওয়ায় সাধারণ সভা করে পূর্বে সংগঠনকে উপজেলা প্রেস ক্লাবে রুপান্তরিত করা হয়েছে ও সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ বলেন: বাঙ্গরা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে যারা সরকার অনুমোদিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ছিলেন তাদের নিয়ে উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। আগামীতে যারা সাংবাদিকতার পেশায় যুক্ত হবে তাদেরকেও আমরা কমিটিতে গঠনতন্ত্র মোতাবেক নেওয়া হবে। খুব শীঘ্রই সিনিয়র সাংবাদিকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন