গোলাম রব্বানী-টিটু, (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে উপজেলার হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে |
উপজেলার সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিকের সভাপতিত্বে এ কর্মসূচি শুরু হয় | এতে বক্তব্য রাখেন ওসি আমিনুল ইসলাম, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু,জুলাই যোদ্বা জাহাঙ্গির সহ শহিদ শাহাদাতের মা ও অন্যান্য শহিদ/আহত পরিবারের আত্বীয়রা|
বক্তারা ২০২৪ সালের ভয়াবহ জুলাই/আগস্ট স্বরণ করে শহিদদের শ্রদ্বা জানিয়ে আত্মার মাগফেরাত এবং আহততের সুস্ততা কামনা করে জুলাই সকলকে এক্যবদ্ধ হয়ে ধারন করে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন | ফ্যাসিস্ট হাসিনা সরকারের কঠোর বিচার বাস্তবায়নের দাবি করে হত্যাকান্ডের সাথে ধরাছোঁয়ার বাইরে থাকা জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার আহবান রাখেন বক্তারা | পরে আহত ও শহিদদের স্বরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে |
