বাবা জান্নাতের মধ্যবর্তী দরজা এবং মায়ের পায়ের নিচে জান্নাত : রাজীবের বাবা ও সীমান্তের মায়ের মৃত্যুতে পিয়াস খন্দকার

 


নারায়ণগঞ্জ জেলা সাবেক সহ-সভাপতি ও  নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ হেকীম রাজীব হোসেনের বাবা ও কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, উদিয়মান ছাত্রনেতা মুজাহিদ ইসলাম সীমান্তের মা’য়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ পিয়াস খন্দকার।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নেতা বলেন, “বাবা-মায়ের মতো নিঃস্বার্থ আপন মানুষ এ পৃথিবীতে আর কেউ নেই, বাবা জান্নাতের মধ্যবর্তী দরজা এবং মায়ের পায়ের নিচে জান্নাত”।  আমার মত তারাও পৃথিবীর নিষ্ঠুর ও চির-চায়িত নিয়মে এতিম হয়ে গেল।  হেকীম রাজীব হোসেনের বাবা ও মুজাহিদ ইসলাম সীমান্তের মা —কে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং তাদের  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, গত ২৭ জুলাই সোমবার ভোরে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেকীম রাজীব হোসেনের বাবা ইন্তেকাল করেন এবং ২৯ জুলাই বুধবার মুজাহিদ ইসলাম সীমান্তের মা নীজ বাড়িতে ইন্তেকাল করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন