আদালতের জিম্মায় ফিরে পেয়েও রক্ষা হলো না কিশোরী, পথে হামলা করে অপহরণের অভিযোগ


  • সংবাদ সম্মেলনে মায়ের আকুতি

মোঃ সিদ্দিকুর রহমান মান্না, বামনা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলার এক প্রবাসী মা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, আদালতের আদেশে জিম্মায় ফিরে পাওয়া তার ১৪ বছর বয়সী মেয়েকে প্রকাশ্যে হামলা চালিয়ে পুনরায় অপহরণ করা হয়েছে| এ সময় তাকে ও তার স্বামীকে মারধর করা হয় এবং বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালঙ্কার, পাসপোর্ট ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি|

১৮ জুলাই শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের বাসিন্দা মোসাঃ সুলি আক্তার (৪৮)| তিনি বলেন, তিনি প্রায় ১৮ থেকে ২০ বছর এবং তার স্বামী প্রায় ৩০ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন| তাদের দুই ছেলে ও এক মেয়ের জন্মও সৌদি আরবে| প্রায় দুই বছর আগে স্থায়ীভাবে দেশে ফিরে এসে অপ্রাপ্তবয়স্ক মেয়ে ফারহানা আক্তার সুমাইয়া (১৪)-কে নিয়ে নিজ বাড়িতে বসবাস শুরু করেন|

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রায় তিন মাস আগে বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের শাহারিয়ার রাফি তার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যায়| এ ঘটনায় তিনি বরগ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন