বুড়িচংয়ে শিশু বলাৎকারের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

 


সৌরভ মাহমুদ হারুন : কুমিল্লার বুড়িচংয়ে শিশু বলাৎকারের পর হত্যার অভিযোগে মো. বিল্লাল হোসেন (৩৭) নামে আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) কুমিল্লা (জেলা ও দায়রা জজ) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বদিউল আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত মো. বিল্লাল হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের হারুনুর রশিদের ছেলে। নিহত মো. ইয়াছিন (৯) একই গ্রামের আক্কাস মিয়ার ছেলে। 

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর উপজেলার একটি গ্রাম থেকে নয় বছর বয়সি শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুড়িচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার চার দিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

পরদিন বিল্লাল হোসেনসহ অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলা করা হয়। নিখোঁজের আগে প্রতিবেশীরা শিশুটিতে বিল্লাল হোসেনের সঙ্গে এক দোকানে নাস্তা করতে দেখেন। এ ঘটনায় প্রথমে নিখোঁজের ডায়েরি হলেও পরবর্তীতে হত্যা মামলায় তদন্ত শুরু করা হয়। তদন্তে শিশুটিকে ধর্ষণেরও প্রমাণ পায় পুলিশ।

এ মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিকেল ৪টায় কুমিল্লা (জেলা ও দায়রা জজ) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান আসামী মো. বিল্লাল হোসেন উপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন