দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষিকা কানিজ পূর্ণিমাকে সতর্কীকরণ নোটিশ

 


মোস্তফা কামাল : রাজধানীর ওয়ারীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষিকাকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।

সূত্র অনুযায়ী, মাধ্যমিক শাখার সিনিয়র শিক্ষক কানিজ পূর্ণিমার বিরুদ্ধে দায়িত্ব যথাযথভাবে পালন না করা, শিক্ষাদান কার্যক্রমে অনিয়ম, পরীক্ষা-সংক্রান্ত দায়িত্বে অবহেলা এবং নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত না থাকার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, এসব কারণে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। 

নো‌টি‌শে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট শিক্ষক নবম শ্রেণির ‘জুই’ শাখার শ্রেণি শিক্ষক হওয়া সত্ত্বেও প্রায়ই শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকায় শিক্ষার্থীর সংখ্যা-সংক্রান্ত তথ্য যথাযথভাবে পরীক্ষা কমিটির কাছে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন বলে কর্তৃপক্ষ ম‌নে ক‌রছেন।

এ অবস্থায় ভবিষ্যতে এ ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতির পুনরাবৃত্তি হলে প্রতিষ্ঠানের প্রচলিত বিধি অনুযায়ী প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দি‌য়ে‌ছেন ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ রু‌জিনা শা‌হিন। এ ব‌্যাপা‌রে অ‌ভিযুক্ত শি‌ক্ষিকার সা‌থে যোগা‌যোগ করা হ‌লে তা‌কে পাওয়া যায়নি। অ‌বিভাবক মহ‌ল মন্তব‌্য ক‌রে‌ছেন উক্ত শি‌ক্ষিকা‌কে চাকু‌রিচু‌্যত করা প্রয়োজন। তার আচার আচরণ সন্তুষজনক নয় ব‌লে অ‌নেক ভূক্ত‌ভোগী মহল মন্তব‌্য ক‌রে‌ছেন। 

উল্লেখ্য, নোটিশটি গত ৭ জুলাই ২০২৬ তারিখে জারি করা হলেও এখন পর্যন্ত তি‌নি নো‌টি‌শের জবাব দেন‌নি ব‌লে জানা গে‌ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন