শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত


গোলাম রব্বানী টিটু (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য উন্নত পল্লী সমৃদ্ধ দেশ ,সবার আগে বাংলাদেশ” সামনে রেখে দিবসটি পালিত হয়েছে| এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় | উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড ঝিনাইগাতীর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর তিন আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল |

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হকের স্বাগতিক বক্তব্যর মধ্য দিয়ে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি অনিন্দাতা রাণী ভৌমিক, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ, ওসি আমিনূল ইসলাম, সাংবাদিক জাহিদুল হক মনির ইউপি সদস্য শিপন ও সূফলভোগীরা সহ আরো অনেকেই | এ সময় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল এমপি  সমিতির মাধ্যমে সচ্ছতা বজায় রেখে পল্লী উন্নয়নে সরকারের ভূমিকা তুলে ধরে  অসহায় পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলার জন্যে নির্দেশ প্রদান করেন | পরে উপকার ভোগীদের মাঝে ১ লাখ ২৫ হাজার টাকার দুইটি চেক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় | অপর দিকে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে তিনজনকে মাছের খাদ্য ও সমাজ সেবা অধিদপ্তর থেকে ভিক্ষুক পুনর্বাসনের জন্যে একটি অটোগাড়ি ও ৪জনকে ব্যবসা করার জন্যে মুদি দোকানের মালামাল বিতরণ করেন অনুষ্ঠানের প্রথান অতিথি |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন