শেরপুরের ঝিনাইগাতীতে প্রচুর বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় পরিণত


গোলাম রব্বানী-টিটু, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গত তিনদিন থেকে প্রচুর বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পানিতে মহারশি নদী আজ বৃহস্পতিবার প্লাবিত হয়ে পড়ে | দুপরের আগে নদী প্লাবিত হয়ে আশপাশের বাড়ি ঘর ও কৃষকদের সবজির  আবাদ সহ পুকুরের মাছ ক্ষতি সাধিত হয় | পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার ফলে পানি  দ্রুত বৃদ্ধি পেতে থাকে | দুপুরের পর থেকে ঝিনাইগাতী সদর বাজারে পানি প্রবেশ করে ব্যবসায়ীদের ক্ষতি ও জনসাধারণের চলাফেরার ব্যাপক বিঘ্ন ঘটে | উপজেলার নিন্ম অঞ্চলে পানি প্রবেশ করে কৃষকদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে | এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল-আমীন উপজেলাবাসীর প্রাণের দাবির সাথে একমত পোষণ করে সরকারি কর্মকর্তা হয়েও শহর রক্ষা বাঁধ, নদী খনন ও দখল মুক্ত করার জন্যে উর্ধতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে কাজ করবেন বলে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন | এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন | এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর বাজারের পানি ভাটি এলাকায় নামতে শুরু করেছে |

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন