রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
নন্দিত টিভির রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শিপন পাটওয়ারী।
সাংবাদিকতা ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার বিবেচনায় নন্দিত টিভি কর্তৃপক্ষ তাঁকে রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করেছে বলে জানা গেছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর শিপন পাটওয়ারী বলেন, রায়পুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড ও গুরুত্বপূর্ণ ঘটনাবলির সংবাদ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করবেন। একই সঙ্গে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে শিপন পাটওয়ারী নন্দিত টিভির রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ায় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির।মানুষ তাকে।শুভেচ্ছা জানিয়েছেন।
Tags
লক্ষীপুর
