সিদ্ধিরগঞ্জে নারী ও শিশুসহ স্ব-পরিবারে হামলার শিকার, দুই পক্ষের লিখিত অভিযোগে তদন্তে পুলিশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে এক নারী ও তার দুই বছরের শিশুসন্তানসহ পরিবারের একাধিক সদস্য এর উপরে হামলা ও মার মারধরের অভিযোগ উঠেছে।
এ-ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী মোঃ রাহাত ইসলাম। রোববার (২৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী ভান্ডির পুল এলাকায় এ ঘটনা ঘটে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে রাহাত ইসলামের স্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর আগেও একাধিকবার অশালীন ভাষায় গালিগালাজ, মারধর সহ বিভিন্ন ভাবে হামলা মামলার হুমকি দেওয়ার মতো অভিযোগও রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ ও সালিশ-বৈঠক হলেও অভিযুক্তদের আচরণের কোনো রকম পরিবর্তন হয়নি বলে দাবি অভিযোগকারী পরিবারের। দায়েরকৃত লিখিত অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন কোনো কারণ ছাড়াই রাহাত ইসলামের স্ত্রী মোসাঃ সাহিদা আক্তার এবং তার দুই বছরের মেয়ে রাইকাকে মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার উদ্দেশ্যে রাহাত ইসলামের দুই ভায়রা অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে তাদের ওপরের হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ্য করা হয়েছে। এসময় তাদের মারধর করা হয় এবং মো. আরিফ হোসেনের তিন বছরের ছেলের মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম করা হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগকারী মো. রাহাত ইসলাম দাবি করেন, অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের ওপর পুনরায় প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার পাশাপাশি প্রাননাশের হুমকিও রয়েছে বলে জানিয়েছেন রাহাত।
পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করার পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়টি সঠিকভাবে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।
তবে এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক জানান, ঘটনাটি নিয়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দুই পক্ষের অভিযোগ তদন্ত করে ঘটনার প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
