মির্জাপুর আশরাফুল উলূম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন


হাফেজ নজরুল : কুমিল্লার মুরাদনগর উপজেলার ১১ নং  দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের  মির্জাপুর আশরাফুল উলূম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে  এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বি এনপি নেতা দুলাল আহমেদ এর সঞ্চালনায় ও সাবেক চেয়ারম্যান রকিব উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ১১ নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া খোকন।

মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, এতিম শিক্ষার্থীদের কল্যাণ এবং নতুন ভবন নির্মাণের গুরুত্ব তুলে ধরে গঠনমূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম,  মাদ্রাসার সভাপতি মোঃ লুকমান হোসাইন, প্রধান শিক্ষক মাওলানা মুফতি দেলোয়ার আমিন, মাওলানা কায়কোবাদ, রফিকুল ইসল আব্দুল আজিজসহ আরো অনেকে।

বক্তারা বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসার এবং এতিম শিক্ষার্থীদের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ দেশ, জাতি ও মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং নতুন ভবন নির্মাণকাজের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হেলাল উদ্দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন