গোলাম রব্বানী-টিটু: (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে সম্প্রতি ভয়াবহ রাক্ষসী বন্যার পরবর্তীতে সবজির বাজার চড়া | চড়া দামে সবজি ক্রয় করতে হচ্ছে সাধারণ মানুষের | আজ বৃহস্পতিবার বিকালে সবজির বাজারে দেখা যায় বেগুন ১০০ থেকে ৮০ টাকা, কদু ৬০ থেকে ৭০, বিন্দু কাঁচা মরিচ ২০০ থেকে ১৮০, পটল ৭০,কাঁচা কলা হালি ৪০, টমেটো ১২০, আলু ২৫,করলা ৭০,বরবটি ৮০, চিচিংগা ৬০ টাকা কেজি ধরে ও চাল কুমড়া প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা বিক্রি করা হচ্ছে |
অন্যান্য সবজির দাম বন্যা ও প্রচুর বৃষ্টিপাতের ফলে দিগুন বৃদ্ধি পেয়েছে | বাজারে সবজির আমদানি কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে বলে পাইকাররা জানায় | ক্রেতারা জানান বৃষ্টি ও বন্যার কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে | উপজেলার ৭টি ইউনিয়নেই কমবেশি সবজির চাষ হয়ে থাকে | নলকুড়া ও গৌরিপুর ইউনিয়ন সবজির জন্যে বিখ্যাত হলেও উপজেলায় চাহিদা মিটানো অপ্রতুল | তাই বাইরে থেকে সবজি ক্রয় করে ঝিনাইগাতী বাজারে বিক্রি করা হচ্ছে বলে জানা গেছে |