টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় কালিয়াকৈর পৌরসভায় জনদুর্ভোগ


মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে সারা দেশের ন্যায় কালিয়াকৈর পৌরসভায় টানা বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টিতে জনগনের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদুৎ,হরিণহাটি এলাকায় হাঁটুপানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে সরেজমিনে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদুৎ হরিণহাটি এলাকায় টানা বৃষ্টিতে মহাসড়কে হাটুঁপানি সৃষ্টি হয়েছে। এছাড়া পৌরসভার হরিণহাটি,জোড়াপাম্প,বিশ্বাসপাড়া,ভাঙা মসজিদ,আনসার একাডেমি এলাকা,নিশ্চিন্দপুর,হাবিবপুর ,পূর্বচান্দরাসহ বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাটুপানি,কোথাও কোমড় পানি।বসতবাড়িতে পানি,আসবাপত্র ব্যাবসা প্রতিষ্ঠান রাস্তা ঘাট তলিয়ে গেছে, এতে জনগনের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে।

পৌরবাসির অভিযোগ,ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়ণ ,খাল ও জলাশয় ভরাট, পানি নিষ্কাশনের পথ বন্ধ রাখার কারনে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন জানান,টানা বৃষ্টির কারনে ড্রেনের ও খালের পানি ধারণ ক্ষমতার অতিক্রম করছে।ফলে দ্রুত পানি নামতে পারছে না। পরিস্তিতি মোকাবেলায় ড্রেন পরিস্কার, খাল থেকে প্রতিবদ্ধকতা অপসারণ ও দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 


অন্যদিকে, কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে সোমবার দুপুওে পৌরসভার হরিণহাটি,জোড়াপাম্প, বিশ্বাসপাড়া, ভাঙা মসজিদ,আনসার একাডেমি এলাকা, নিশ্চিন্দপুর, হাবিবপুর ,পূর্বচান্দরাসহ বিভিন্ন এলাকায় পানিবন্ধী সাধারণ মানুষের মাঝে শুকনো খাবার যেমন-মুড়ি, চিড়া, গুড়, পানি, সাবান বিতরণ করা হয়েছে। বিতরণের সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর পৌর প্রশাসক এএইচ এম ফখরুল হোসাইন, পৌর নিবার্হী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন