মুন্সীগঞ্জের টুংগিবাড়ীতে ১০ কেজি গাঁজা সহ দুজন গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা:
মুন্সীগঞ্জের টুংগিবাড়ী দিঘীরপাড় বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজার সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ জুলাই ২০২৬ ইং তারিখে রাতে দিঘির পার পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে সঙ্গীয় এস,আই/আব্দুর রউফ ও এ এস আই/মো: সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে গ্রেফতার করেন।
ধৃত আসামিরা হলো - চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন বোয়ালিয়া এলাকার আমান উল্লাহর ছেলে মোর্শেদ আলম ও চাঁদপুর সদর থানাধীন মোমিনপুর এলাকার মৃত মফিজ ডাক্তারের ছেলে শাহাদাত হোসেন।
এ বিষয়ে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর মো:আবু বক্কর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিঘীরপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মোরশেদ আলম ও শাহাদাত হোসেনকে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করতে সক্ষম হই। ধৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
