পল্টন মডেল থানার নতুন পুলিশ পরিদর্শক (তদন্ত) হলেন মোঃ শফিকুল ইসলাম


মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) : বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের বহুল প্রশংসিত পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ডি এম পি পল্টন মডেল থানার নতুন পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে গত ১৬ জুন যোগদান করেছেন। এর পূর্বে তিনি পুলিশের এন্টি টেররিজম ইউনিট ঢাকার (গুলশানে) পুলিশ পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বিদায়ী পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মনিরুজ্জামান শেখ এর স্থলাভিসিক্ত হলেন। গত সপ্তাহে এ প্রতিবেদক দৈনিক নব অভিযান এর সহকারী সম্পাদক ও বাংলাদেশের মূখপত্র ডট কম এর সহোযোগী সম্পাদক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) এর সাথে এক সৌজন্য সাক্ষাতে পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম পল্টন মডেল থানা এলাকায় অপরাধ দমন ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা এলাকার ব্যবসায়ী চাকুরীজীবি, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগীতা কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন