নওগাঁ মহাদেবপুরে জমি-জমা বিষয়কে কেন্দ্র করে মারামারি চরমে আহত-৫


এ.বি.এম.হাবিবুর রহমান : নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মারপিটে প্রায়  পাঁচ জন আহত হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, গত (১৮ জুলাই) উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত মমেজ উদ্দীনের ছেলে, মোঃ মোজাপ্ফর হোসেন তার নিকট আত্নীয়দের নিয়ে তার ওয়ারিশ সুত্রে প্রাপ্ত প্রায় ৫ বিঘা ভোগ-দখলিও সম্পত্তিতে হাল চাষ করার জন্য যায় এবং হাল চাষ শুরু করেন। এমন অবস্থায় হঠাৎ করে পার্শবর্তী দেবীপুর গ্রামের আব্দুলের ছেলে আমিনুল ও শহিদুল বিভিন্ন জায়গায় থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে তাতে বাঁধা দেয় এবং তারা বলেন,এই জমি সংক্রান্ত বিষয়ে বসে নিরশন হওয়ার পর জমিতে হাল চাষ করা হবে। মোজাফ্ফর পক্ষ তা মেনে নেয়। এমন সময় দেখতে পায়, আমিনুল,শহিদুল লোক দ্বারা কয়েকটি হাল চাষের মেশিন নিয়ে এসে,সেখানে হাল চাষ শুরু করে দেয়। এতে মোজাফ্ফর বাঁধা দিলে প্রথমে শুরু হয় কথা কাটাকাটি এরপর আমিনুল ও শহিদুলের হাতে থাকা লোহার রড দিয়ে মোজাফফর এর মাথায় স্বজরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাকে এলোপাতাড়ি ভাবে মাটিতেই মারপিট করতে থাকে।

সাদেকুলের হাতে থাকা হাঁসুয়া দিয়ে কোপ মারলে তা মুনছুর আলীর চোখের উপরে লেগে গুরুতর জখম হয়। তার লোকজনেরা দেশীয় ধাড়ালো অস্ত্র ও লোহার রড দিয়ে মোজাফফর এর উপর হামলা করে মারপিট শুরু করে দেয়। তার আত্নীয় স্বজন এগোতে আসলে তাদেরকেও লোহার রড দিয়ে মেরে হাড়গোড় ভেঙ্গে দেয়। আমিনুল ও শহিদুলের বাঁকী লোকজনেরা লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে সবাইকে মারতে শুরু করে। এ দেখে আশে-পাশের কাজের লোকজনেরা এসে গোন্ডগোল, মারামারি থামানোর চেষ্টা করেন। এবং স্থানীয় লোকজন উত্তেজিত হলে, আমিনুল,শহিদুল তাদের লোকজন নিয়ে হুমকি-ধমকি দিতে দিতে চলে যায়। স্থানীয়রা আহতদের নিয়ে মাহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ বিষয়ে মোকাম বিজ্ঞ ০৩ নং আমলী আদালত, নওগাঁয় মোঃ মোজাফ্ফর হোসেন বাদী হয়ে নায্য বিচারের আশায় একটি মামলা করেন। যার মামলা নং-৫৩৪/২০২৬ (মহাঃ) স্বারক নম্বর-৮৭৭, স্থানীয় লোকজন এবং গন্যমান্য ব্যক্তিদের জমিজমার কাগজ পত্র দেখালে, সবাই বলে এতে কোনপ্রকার সমস্যা নেই।  তাই সকলের কথা অনুযায়ী দীর্ঘদিনের ভোগ-দখলিও সম্পত্তিতে গত ২ জুলাই হালচাষ করে ৫ বিঘা জমিতে ধান রোপন করেন। তারা ধান রোপন শেষে বাড়ী চলে গেলে,,পার্শবর্তী দেবীপর গ্রামের আব্দুলের ছেলে আমিনুল,শহিদুল,মইনুল,চঞ্চল ও তাদের লোকজন হাতে দেশীয় ধাড়ালো অস্ত্র- সস্ত্রসহ সেই জমিতে গিয়ে ৫ বিঘা জমির সম্পূর্ণ ধান মইডলা দিয়ে বিনষ্ট করে দেয় এবং বাঁকী ধানের চারা গুলো উপড়ে ফেলে রেখে চলে যায়। এতে হতাশ হয়েপড়ে পুরো গ্রামবাসী। 

এতোবড় ক্ষতিতে মোজাফফর হতাশাগ্রস্ত  হয়ে পড়েছেন। 

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ,,,, ওসি ওমর ফারুক জানান,ঘটনাটি শুনেছি, লিখিত অভিযোগ পেলে,অবশ্যই আইগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন