ডেমরায় অনুমোদনহীন জিপসাম কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে সিলগালা

ডেমরায় অনুমোদনহীন জিপসাম কারখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে সিলগালা



মোঃ সোহেল মাহমুদঃ

ডেমরা থানার ৬৯ নং ওয়ার্ডে গড়ে ওঠা জিপসাম কারখানা নড়াইবাগ মালা মার্কেট সংলগ্ন ৩ আগস্ট ২০২৬  ডিএমপির এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সচিব মোঃ আল ইমরান এর নেতৃত্বে ইজি জিপসাম কারখানা অভিযানে ২ লাখ টাকা জরিমান রাজধানীর ডেমরায় অনুমোদনহীনভাবে পরিচালিত একটি জিপসাম কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি সিলগালা করা হয়েছে। পরিবেশ দূষণ, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়া শিল্প কার্যক্রম পরিচালনা এবং আইন লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান ।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখতে পান, কারখানাটি দীর্ঘদিন ধরে যথাযথ অনুমোদন ও লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। এতে আশপাশের এলাকায় ধুলাবালি ও পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কারখানাটি সিলগালা করা হয় এবং ভবিষ্যতে আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি অনুমোদন ছাড়া কোনো শিল্পকারখানা পরিচালনার সুযোগ নেই। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা অভিযানের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে কারখানার ধুলাবালি ও দূষণের কারণে তারা নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। তারা অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংশ্লিষ্ট উদ্যাতন কর্তৃপক্ষদেরকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন