শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ শুভ উদ্বোধন


গোলাম রব্বানী-টিটু, (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ” সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ শুভ উদ্বোধন করা হয়েছে । উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে একটি র‌্যালি বাহির হয়ে শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার আল-আমীনের সভাপতিত্বে উপজেলা মৎস্য অফিসার রজব আলীর সঞ্চালনায় আলোচনা সভা শেষে সফল তিনজন মৎস্য চাষিকে পুরস্কার ও সনদ প্রদান করা হয় । পরে উপজেলার পুকুরে মাছ ছেড়ে দিয়ে কর্মসূচির সভাপতি জাতীয় মৎস্য পক্ষ শুভ উদ্বোধন ঘোষণা করেন । জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন