হাফেজ নজরুল : কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন সাত নং পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের ধনপতিখোলা গ্রামের পূর্ব মাঠে
কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি বিক্রি করে যাচ্ছে যুবলীগ নেতা বিপ্লব ও নাছির।
গত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে কৃষকদের ভয়ভীতি প্রদর্শন করে জোর করে জমি কেটে মাটি বিক্রি করে প্রায় ২০/২৫ বিগা জমির মাটি লুটেপুটে খেয়েছে এ চক্রটি, বর্তমানে ও এলাকার বিশেষ ব্যক্তিদের ম্যানেজ করে আবারো কৃষি জমি কেটে খাচ্ছে এরা।
গত ৩০ জুলাই ধনপতিখোলা গ্রামের কৃষক হাবিবুর রহমান উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দিলে উপজেলা প্রশাসন অবৈধ ড্রেজার এর বিরুদ্ধে অভিযান চালিয়ে এ অবৈধ ড্রেজার বন্ধ করে দেওয়ার কয়েক ঘন্টা পর আবারো অবৈধ ড্রেজার চালু করে এ বাহিনী।
বিপ্লব ধনপতিখেলা গ্রামের মৃত সামাদ মেম্বারের ছেলে, নাছির খান একই গ্রামের আলেব খানের ছেলে।
প্রশাসনের অভিযানের পর ও ড্রেজার চলমান থাকায় প্রশ্ন উঠেছে এদের খুটির জোর কোথায়?
গত ৮ আগষ্ট বাঙ্গরা বাজার থানার পুলিশ ও ভূমি অফিসের যৌথ অভিযানে ড্রেজার দ্বিতীয় বার বন্ধ হলেও কয়েক ঘন্টা পর আবারও ড্রেজার চলতে থাকায় প্রশাসনের প্রতি কৃষকদের আস্তা কমে যায় বলে কৃষকরা জানিয়েছেন।
কৃষকরা মাননীয় ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন তিনি যদি মেহেরবানি করে আমাদের কৃষি জমি গুলো অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা না করেন তাহলে আমরা আমরণ অনশন করতে বাধ্য হবো।
এ বিষয়ে ৭ নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন ভূমি অফিসের নায়েব হালিমা আক্তার বলেন উপজেলা প্রশাসনের কঠোর অভিযানের পর ও এরা এ অবৈধ ড্রেজার চালাচ্ছে এটা দুঃখজনক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড স্যারের অভিযানের পর ও আমরা ও অভিযান পরিচালনা করে ড্রেজার বন্ধ করে দিয়েছিলাম, এর ও যদি ড্রেজার চলে স্যারের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
