নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাংগালের নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা চত্বরে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন, স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।
পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশে নেন তিনি। উপজেলা চত্বরে বৃক্ষরোপণ শেষে উপজেলার ১২ টি ইউনিয়নে বৃক্ষরোপণ করেন স্বেচ্ছাসেবক দল।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, যুবদলের (ভারপ্রাপ্ত) আহব্বায়ক নাজমুল হক, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা,যুবদলের যুগ্ন- আহব্বয়ক মিজানুর রহমান লাভলু, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহব্বয়ক জাহাঙ্গীর আলম সরকার, মো. নুরুজ্জামান রানা, কৃষক দলের সাধারণ-সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনিরসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

