গোলাম রব্বানী-টিটু, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভিন, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, শিল্পী সুলতান আহাম্মেদ খোকাসহ আরও অনেকে।
Tags
শেরপুর