নাগরপুরে জাতীয় কবি কাজী নজরুল বর্ষের উদ্বোধন



নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে টাঙ্গাইলের নাগরপুরে নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাফিজা মমতাজ। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন