ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন কারদন্ড


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় আলআমিন নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ইউনুস আলী নামে আরেক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলআমিন যাবজ্জীবনপ্রাপ্ত আসামী ইউনুস আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাসুদ আলী এ দন্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল আমিন ও পিতা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।

একই সাথে মৃত্যুদন্ডপ্রাপ্ত আলআমিনকে ৫০ হাজার টাকা ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী ইউনুস আলীকে ২০ টাকা জরিমানা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন