সৌরভ মাহমুদ হারুন : মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লা নগরীর রেইসকোর্স মফিজ উদ্দিন সড়কে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের উদ্যোগে কুমিল্লা সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের রেইসকোর্স মফিজ উদ্দিন সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কোতয়ালী মডেল থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী এবং সচেতন এলাকাবাসী অংশ নেন।
কোতোয়ালি মডেল থানার ওসি ওসি মো. মহিনুল ইসলাম।সমাবেশে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এর ভয়াবহ প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর পড়ে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সচেতন মানুষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে রেইসকোর্স মফিজ উদ্দিন সড়ক থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কোতয়ালী মডেল থানা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, শুধু অভিযান নয়, মাদকের বিরুদ্ধে নিয়মিত জনসচেতনতা কার্যক্রমও অব্যাহত রাখা প্রয়োজন।
এসময় স্থানীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
