সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের দায়ে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

 


নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন, অনিরাপদ খাদ্য ও পণ্য মূল্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের সতর্ক করেন এবং জরিমানা আদায় করেন।

এসময় মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ টি মামলায় ৮০০০ টাকা অর্থদণ্ড দিয়ে আদায় করা হয়। 

অভিযানকালে সহায়তা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশের একটি টিম। 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার বলেন, মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন, অনিরাপদ খাদ্য ও পণ্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন