হাফেজ নজরুল : সিঙ্গাপুরে চিকিৎসারত মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর আশু রোগমুক্তি কামনায় রবিবার সকালে রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সহকারী শিক্ষক মাওলানা ময়নাল হোসেন এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হাজী মজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস ছাত্তার সরকার বাবু।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য মোঃ জীবন সরকার। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।
Tags
মুরাদনগর
