কানাডার মন্ট্রিয়লে নারায়ণগঞ্জের প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত

কানাডার মন্ট্রিয়লে নারায়ণগঞ্জের প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত



আন্তর্জাতিক প্রতিবেদকঃ

গতকাল সোমবার (১৭ আগষ্ট ২০২৬) কানাডার মন্ট্রিয়ল সিটি পার্কে উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলার কানাডা প্রবাসীদের এই মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। 

এসময় পুরো পার্কটি প্রানবন্ত ও উজ্জীবিত হয়ে ওঠে, এবং উৎসবমুখর পরিবেশে মিলন মেলার পূর্ণতা ও সফলতায়, সেখানকার প্রবাসীদের মুখে  ফুটে ওঠে আনন্দের হাসি। আর সেখানেই খুঁজে পাওয়া যায় কানাডার বুকে এক টুকরো বাংলাদেশ।

সকাল থেকেই পরিবার, পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে অংশগ্রহণকারীরা মিলন মেলার নির্ধারিত স্থানে জড়ো হতে শুরু করেন। দীর্ঘদিন পর পরিচিতজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, কুশল বিনিময়, আড্ডা, মধুর স্মৃতিচারণ ও আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে মিলন মেলার পুরো আয়োজন।

এছাড়াও উপহার বিনিময়, খেলাধুলা, খাবার পরিবেশন এবং দিনব্যাপী কানাডিয়ান ও বাংলাদেশী সাহিত্য-সাংস্কৃতি সহ বিনোদনমূলক অনুষ্ঠানে জন্য মিলন মেলায় যোগ করে একটি ভিন্নমাত্রা। 

উক্ত মিলন মেলার আয়োজন ও সকল কার্যক্রমের ব্যবস্থাপনায় ছিলেন, মনির ওয়ালী মিলন, গোলাম মোহাম্মদ, গোলাম মোস্তাফা, নাজমুল হাসান সেন্টু, মোহাম্মদ আরাফাত ও মনিরুজ্জামান লিপু।

পরিশেষে আনন্দ-উৎসব, খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলন মেলার সার্থকতায় সফল সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন