নারায়ণগঞ্জের বন্দরে আখঁ বিক্রি করতে গিয়ে মোক্তার হোসেন নামের এক ব্যক্তি নিখোঁজ

নারায়ণগঞ্জের বন্দরে আখঁ বিক্রি করতে গিয়ে মোক্তার হোসেন নামের এক ব্যক্তি নিখোঁজ


নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন  মদনপুর এলাকায় আখঁ বিক্রি করতে বের হয়ে, মোক্তার হোসেন (৫০) নামে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোক্তার হোসেনের স্ত্রী সালমা বেগম।

জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল আনুমানিক ৫.০০ ঘটিকার সময় বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের লাউসার এলাকায় নিজ বাড়ি থেকে প্রতিদিনের মতো আখঁ বিক্রি করার উদ্দেশ্যে বের হন মোক্তার হোসেন।

উল্লেখ্য যে, মোক্তার হোসেন বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় আখেঁর রস বিক্রি করে জীবীকা নির্বাহ করেন। তবে ঐ-দিন বাড়ি থেকে আখেঁর রস বিক্রির উদ্দেশ্যে বের হয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য পরিচিত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরেও এখনো পর্যন্ত কোনো প্রকার সন্ধান পাওয়া যায়নি বলে জানান। নিখোঁজ মোক্তরের সন্ধানে পরিবারের পক্ষ থেকে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তারা।

এ-ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোক্তার হোসেনের স্ত্রী সালমা বেগম বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ মোক্তার হোসেনের  কোনো সন্ধান পেলে দ্রুত বন্দর থানা পুলিশ অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন