সোনারগাঁও থানায় নবাগত ওসি আব্দুল বারিক

সোনারগাঁও থানায় নবাগত ওসি আব্দুল বারিক 



নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. আব্দুল বারিক। এর আগে তিনি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।

সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন মো. আব্দুল বারিক। দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, সাহসিকতা ও পেশাদারিত্বের কারণে তিনি স্থানীয়দের প্রশংসা অর্জন করেন বলে সংশ্লিষ্টরা জানান।

নতুন কর্মস্থলে যোগদানের পর সোনারগাঁ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক নির্মূল, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত ওসি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোনারগাঁকে অপরাধমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন নবাগত অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন