শিপন পাটওয়ারী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা শহরগুলোতে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা দলের ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদান তুলে ধরে বক্তব্য রাখেন। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতের যেকোনো আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে রায়পুর পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক তাতী দল দলসহ অঙ্গও-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক এ কামনা করেন দিবসটি উপলক্ষে দেশের শান্তি, সমৃদ্ধি ও মরহুম জিয়াউর রহমানের ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়াও মোনাজাত মধ্য দিয়ে সভা শেষ করেন।
