শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি


গোলাম রব্বানী-টিটু, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নওকুচি মহিলা মার্কেট ও ৮নং ওয়ার্ডের বহেরাতলী মোড় হতে জামে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে । জানা গেছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো সংস্কার(কাবিটা) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ২য় প্রকল্পের অধীনে ২৫/২৬ অর্থ বছরের সিসি ঢালাইয়ের রাস্তা দুইটি নির্মাণ করা হয়েছে । রাস্তা দুইটি নির্মাণ করার ফলে আদিবাসী জনগোষ্ঠী সহ সাধারণ মানুষের কৃষিপণ্য আনয়নে ব্যাপক সফলতা এসেছে । সিমান্ত  ও পাহাড়ি এলাকায় আঁকাবাঁকা মেঠো পথে সিসি ঢালাইয়ের রাস্তা পেয়ে বেজা  খুশি গ্রামবাসী । তাদের দাবি বাকি রাস্তাগুলো নির্মাণ করা হলে দূর্ভোগ লাঘব হবে সিমান্তবাসীর । এলাকাবাসীরা জানায় রাস্তা দুইটির কাজ বাস্তবায়নের ফলে আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে । স্থানীয় এমপি মাহমুদুল হক রুবেলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কারণে কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে ধন্যবাদ জানান । এ ব্যাপারে  এমপি মাহমুদুল হক রুবেল বলেন আমি এমপি হয়েিেছ সবেমাত্র চার মাস। বিগত সময়ে বিএনপি অধ্যুষিত এলাকায় কোন রাস্তাঘাটের কাজ হয়নি । এই উপজেলায় অনেক কাঁচা রাস্তা রয়েছে আমি পর্যায়ক্রমে উপজেলার রাস্তাঘাটের সমস্যা সমাধানে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জনগণ অনেক আশা নিয়ে আমায় বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছে তাদের সেবা করাই আমার মূল লক্ষ্য বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন