নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস নাগরপুরের যৌথ আয়োজনে বুধবার দুপুরে ভারড়া ইউনিয়ন পরিষদ কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন (টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।

উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল বারী, যুবদলের যুগ্ন-আহ্বায়ক আলতাফ হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি বলেন, "ফ্যামিলি কার্ডের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রান্তিক ও প্রকৃত সুবিধা বঞ্চিত মানুষের কাছে সরকারি সেবা পৌঁছানো সহজ হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন