বাগাতিপাড়ায় আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল আপডেট কার্যক্রম শুরু


আবু রেজা বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের শেয়ার প্রোফাইল আপডেট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে সোমবার দুপুরে  আয়োজিত এ কার্যক্রমে উপজেলার ১০টি প্লাটুনের মোট ৩২০ জন সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন।

কার্যক্রমে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, নাটোর শাখার ব্যবস্থাপক মো. মেহেদী হাসান, বাগাতিপাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. মিজানুর রহমান এবং প্রশিক্ষিকা মোছা. মতিয়া সুলতানা উর্মী। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব'র উপজেলা সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ।  

এ সময় সদস্য-সদস্যাদের ব্যক্তিগত তথ্য ও শেয়ারসংক্রান্ত প্রোফাইল হালনাগাদ করার কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যদের তথ্য সংরক্ষণ ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হয়েছে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শেয়ার প্রোফাইল হালনাগাদের মাধ্যমে সদস্য-সদস্যাদের প্রাতিষ্ঠানিক তথ্য সঠিকভাবে সংরক্ষিত থাকবে। পাশাপাশি নিয়ম অনুযায়ী তাঁরা সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও আনসার-ভিডিপি সংশ্লিষ্ট সেবা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা পাবেন।

উপজেলার ১০টি প্লাটুনের ৩২০ জন সদস্য-সদস্যাকে এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সদস্যদের তথ্য হালনাগাদ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার মাধ্যমে আনসার-ভিডিপি কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন