দেওয়ানগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু



দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ দেওয়ানগঞ্জ উপজেলায় ধানক্ষেতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে মো. আলম মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ডাংধরা ইউনিয়নের পাথরের চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম ওই গ্রামের মৃত আমান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ সাপ আলমকে কামড় দেয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে অ্যান্টি ভেনাম না থাকায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন