দেওয়ানগঞ্জে মাচাই চাষের শুভ উদ্বোধন


ফারুক মিয়াঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে নতুন করে মাচাই চাষের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ কার্যক্রম শুরু হয়।

প্রথম পর্যায়ে ৬ জন কৃষকের মাঝে লাউ বীজসহ বিভিন্ন জাতের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করে উদ্বোধন করা হয়। কৃষক–কৃষাণীরা জানান, আগে এভাবে মাচাই চাষের সুযোগ পাননি। এবার কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী চাষ করলে তারা লাভবান হবেন বলে আশা করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রতন মিয়া বলেন, “নতুন নিয়মে মাচাই চাষ করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে সার ও বীজ বিতরণ করা হলো, ধাপে ধাপে আরও কৃষককে অন্তর্ভুক্ত করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন