চকবাজারে ছুরিকাঘাতে প্লা‌স্টিক ব্যবসায়ী খুন, দুইজন গ্রেফতার



মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) :

রাজধানীর চকবাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে আমির লাল সর্দার (৩৩) নামে এক প্লাস্টিক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

গত শুক্রবার সকালে মিটফোর্ড কালীবাড়ি এলাকায় আমির লালের কর্মস্থলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব‌্যাপা‌রে চকবাজার ম‌ডেল থানায় মামলা নং-১২, তা‌রিখ: ২৭/০৯/২০২৫ ইং, ধারা-৩০২/৩৪ মু‌লে ছয় জন‌কে আসামী ক‌রে নিহ‌তের ভাই মো: পার‌ভেজ সরদার বাদী হ‌য়ে মামলা দা‌য়ের করে‌ছে। এবং উক্ত মামলার এজাহারনামীয় দুইজন, মো: আলী হো‌সেন (৬০) ও হাজী মো: আমির হো‌সেন (৫৫) কে  গ্রেফতার করা হ‌য়ে‌ছে বলে থানার ও‌সি ‌শেখ মো: আসরাফুজ্জামান ডেইলি নিউজ‌কে নি‌শ্চিত ক‌রেন। 

তি‌নি আরও ব‌লেন, মৃত আমির উদ্দি‌নের লাস সুরতহাল রি‌পোর্ট করার পর ময়নাতদ‌ন্তের জন‌্য ঢাকা মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপা‌লের ম‌র্গে ‌প্রেরণ করা হ‌য়ে‌ছে। এই মামলা‌টি তদন্ত কর‌ছে থানার এস আই মো: মুনসুর হেলাল।

নিহতের ছোট ভাই পারভেজ জানান, আমির লাল প্লাস্টিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ইসলামবাগের আমির হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে ব্যবসার পার্টনার ছিলেন এবং কালীবাড়ির একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করতেন। তিন বছর ধরে ওই ফ্যাক্টরির মালিক হিসাব-নিকাশ দিচ্ছিলেন না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

পারভেজের অভিযোগ, বিরোধের জেরে আমির হোসেনের বোন জামাই ফারুক ও হেলাল শুক্রবার সকালে তার ভাইকে মারধর ও বুকে-পেটে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত আমির লাল পরে হাসপাতালে মারা যান।

নিহত আমির লাল সর্দার বরিশাল জেলার গৌরনদী উপজেলার তালেব সর্দারের ছেলে। তিনি কালীবাড়ির ওই প্যাকেজিং ফ্যাক্টরিতেই থাকতেন। স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন