শেরপুরের ঝিনাইগাতীতে অভিযানকে তোয়াক্কা না করে অবৈধ বালু উত্তোলনে মরিয়া


গোলাম রব্বানী-টিটু, (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসন ও বনবিভাগের অভিযানকে তোয়াক্কা না করে অবৈধ বালু উত্তোলনে মরিয়া উঠেছে বালু খেকোরা ।  উপজেলা প্রসাসন বালু উত্তোলনে রাত দিন অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলণ হ্রাস পেয়েছে । বালু খেকোরা কৌশল অবলম্বন করে গারো পাহাড়ের মালিটোলা, দরবেশ তলা সহ বিভিন্ন জায়গায় চুরি করে বালু উত্তোলন করে আসছে একটি সিন্ডিকেট । বনবিভাগ অভিযান পচিালনা করা অবস্থায় মাহিন্দ্র ট্রাক, ভেন গাড়ি আটক করে রাংটিয়া রেজ্ঞ কার্যালয়ে স্তুপ করে রেখেছে । বন আইনে মামলার প্রত্রিয়াধিন রয়েছে বলে বন সূত্রে জানা গেছে । বালু খেকোদের থাবায় বন ধবংসের দিকে ধাপিত হচ্ছে । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও আশরাফুল আলম রাসেল অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন । এ ব্যাপারে গজনি বিট কর্মকর্তা মোহাম্মদ সালেহিন জানান,বালু উত্তোলনে আমাদের অভিযান চলছে । অভিযানে জব্দকৃত বালু মামলার প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান । গারো পাহাড়ে বালু উত্তোলন বন্ধে সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন