নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ছাত্রীগের কর্মীকে পুলিশে চাকুরী পাইয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড গ্রাম: মাসনী গাছা (মীর শাহী) বাড়ির আলী আক্কাছ মিয়ার ছেলে মোঃ হোসেন আলী। এবং সে ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
সে পুলিশে চাকুরির জন্য আবেদন করার পর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে।
পুলিশ রিপোর্টের জন্য তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ জাহাঙ্গীর আলম অভিযুক্ত ছাত্র লীগের কর্মীর পক্ষে কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে এস আই মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিষয়টি সম্পূর্ন ভিত্তিহীন, সে যে ছাত্রলীগ কর্মী ছিল বা কি ছিলো সেটার রিপোর্ট সেভাবেই দেওয়া হবে।
এখানে আমাদের করার কিছুই নেই, চাকুরী পাইয়ে দেওয়ার বিষয়ে আমার কোন ক্ষমতাও নেই। এখানে আমার কোন কিছুই নেই।
মোঃ হোসেন আলীর বাবার বিরুদ্ধেও নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়াও চুরি, যৌতুক ও নারী নির্যাতনসহ একাধিক মামলা থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম বলেন, মোঃ হোসেন আলীর বিষয়ে আমার জানা নেই, তবে আমি বিষয় টি গুরুত্ব সহকারে খোঁজ খবর নিচ্ছি, তদন্ত করে সঠিক রিপোর্ট দেওয়া হবে।
