মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির ২৯৮ নং আসনে এয়োদশ সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর ওয়াদুদ ভূইয়ার মানিকছড়িতে প্রথম বারে নির্বাচনী পথসভায় করলেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ৩ টায় দিকে বিশাল গাড়ির বহরে চট্টগ্রাম থেকে মানিকছড়িতে প্রবেশ করেন। তার আগমনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পথসভায় স্থলের ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত ছিল।
মানিকছড়ি উপজেলায় নেতাকর্মীদের আয়োজনে চারটি স্থানের গাড়িটানা, তিনটহরী বাজার, মহামুনি বাজার ও গচ্ছাবিল বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়। পরে গুইমারা উপজেলা পথসভায় অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, দীর্ঘ ১৮ বছর পর পর নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে মন খোলে কথা বলতে পেরেছে। পাশাপাশি পাহাড়ের বসবাসরত পাহাড়ি ও বাঙালিদের ভালবাসার কারণে নির্বাচনী সভায় দাঁড়াতে পেরে নিজেকে গর্ববোধ করছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলা মোকাবিলা করেও আমরা আজ মাঠে ফিরেছি।
খাগড়াছড়ি জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে ওয়াদুদ ভূইয়া ও ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় খাগড়াছড়ি আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া নাম রয়েছে । এজন্য তিনি ইতোমধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনসংযোগের উদ্দেশ্যে নির্বাচনী এলাকায় ছুটে গেছেন। দীর্ঘ সময়ের পর প্রিয় নেতার উপস্থিতিতে স্লোগানে মুখর খাগড়াছড়ির পাহাড়ি জনপদ।
ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী সফরকে কেন্দ্র করে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় কর্মী-সমর্থকদের উপচে পড়া ভীড় ছিল ।
এই পথসভা অংশগ্রহণ করেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, জেলা কমিটি কৃষকদলে সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, জেলা ছাত্রদলে সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা সেচ্ছাসেবক দলে আহবায়ক সাগর নোমান,
মানিকছি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি মোঃ হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মো. মীর হোসেন সাবেক সভাপতি মো. এনামুল হক এনাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, আহ্বায়ক কমিটি সদস্য নুরুজ্জামান মাষ্টার, মানিকছড়ি সদর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা বিএনপির, অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
