হোমনায় ‘মুক্ত জীবন ফাউন্ডেশন’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


হাফেজ নজরুল : কুমিল্লার হোমনায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ``মুক্ত জীবন ফাউন্ডেশন’'- এর উদ্যোগে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সংগঠনের প্রধান কার্যালয় রামকৃষ্ণপুর বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

​সংগঠনের সভাপতি আবু সাঈদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌকির আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের উপদেষ্টাবৃন্দ।

​উপস্থিত ছিলেন, ​রামকৃষ্ণপুর কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম (উপদেষ্টা),​মোহাম্মদন

শওকত আলী মোল্লা (উপদেষ্টা), ​ডাঃ কামরুল ইসলাম (উপদেষ্টা),​আতিকুর রহমান হিরা (উপদেষ্টা),​আব্দুল আহাদ(উপদেষ্টা), ​সাংবাদিক সৈয়দ আনোয়ার ও সাংবাদিক আল্ আমিন শাহেদ।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্ত জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুবেল রানা, সদস্য মোঃ জাফর, ডাঃ মহসীন সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।

​তীব্র শীতে শ্রমজীবী মানুষের কষ্ট লাঘব করার লক্ষ্যে মুক্ত জীবন ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রয়াস। এলাকার প্রায় ৫০ জন শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

​সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্ত জীবন ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছে এবং আগামীতেও তাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন