নাগরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 


নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে যথাক্রমে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর পক্ষে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি ও সাংগঠনিক সম্পাদক মো, রফিজ উদ্দিনসহ সিনিয়র নেতৃবৃন্দরা। পরে যথাক্রমে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, ম্যধমিক শিক্ষক সমিতি, নাগরপুর প্রেসক্লাব, সকল রাজনৈতিক সংগঠনের অঙ্গ ও সহযোগি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।


সকালে উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরফান উদ্দিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিেিসবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ এর সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিক এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মেদ আলী রানা, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সংসদ সদস্যের সহধর্মিনী মনোয়ারা মুকুল, কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, নাগরপুর অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হাসান প্রমুখ। আলোচনা শেষে শিশু কিশোরদের সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন