মাতা-পিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে


মো: লুৎফর রহমান (খাজা শাহ্): লুৎফর রহমান (খাজা শাহ্): ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্যে ও মর্যাদার বিষয়। মাতা-পিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে। গত রবিবার সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলনকক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে হজ গাইডদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের রাজি-খুশি করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। আর হজযাত্রীদের যথাযথ সেবা না দিলে, তাদের কষ্ট দিলে আল্লাহ ভয়ানক শাস্তি দেবেন। তিনি হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ গাইডদের প্রতি অনুরোধ জানান। মন্ত্রী ২০২৬ সালে সরকারি-বেসরকারিনির্বিশেষে হজযাত্রীদের সর্বোত্তম সেবাদানকারী তিনজন হজগাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীকে যথাক্রমে ৫, ৩ ও ২ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মহোদয় এর পুরস্কার দেওয়ার ঘোষণায় সংশ্লিষ্ট মহল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন